বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাহাড়ে অস্থিরতা

তৃতীয় পক্ষের ইন্ধন আছে কি না জানি না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬

পাহাড়ে অস্থিরতায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কি না তা জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাষ্য পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ এমন লিখছেন যে, ৫ আগস্টের পরে সেভেন সিস্টার অশান্ত করার এক ধরনের পলিটিক্যাল ভাষ্য ছাত্র জনতা অথবা কোনো রাজনৈতিক দল থেকে করা হয়েছিল, অন্য একটি দেশ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে কি না। এ ধরনের কোনো ভাষ্য আপনাদের কাছে আছে কি না।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এটিকে আমাদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আজ তিনজন উপদেষ্টা সেখানে গেছেন। তারা চেষ্টা করছেন আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যেন শান্তি বজায় থাকে। যাতে আর সংঘাত না বাড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করেছি সমস্যা সমাধান করতে। আশা করছি এটাতে সাফল্য অর্জন করবো।

তৌহিদ হোসেন বলেন, সেখানে যারাই আহত-নিহত হয়েছেন তারা আমাদের মানুষ। একইসঙ্গে এটাও সিদ্ধান্ত আছে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের অবস্থান। সরকার ঐকান্তিকভাবে চাইছে এর সমাধান করতে।

তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর উত্তর আমি দিতে পারবো না, কারণ কোনো ইন্ধন আছে কি না আমি জানি না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর