বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শেখ হাসিনা ও শেখ তন্ময়ের ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫

বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মাওলানা আসলাম হোসেন, অ্যাড. হিরক মিনা, শিকদার ইমরান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি। বরং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন তার ছেলে শেখ তন্ময়কে সংসদ সদস্য বানিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সে সংসদ সদস্য হয়ে শেখ তন্ময় এই জেলায় যা ইচ্ছে তাই করেছেন। প্রতিটি ঠিকাদারি কাজে চাঁদাবাজি, মাদক ব্যবসার ভাগ নেওয়া থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নেই তা করেননি। এক কথায় বাগেরহাটকে বসবাসের অযোগ্য করে রেখে গেছেন তারা।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের অত্যাচার ও অনিয়মে বাগেরহাটবাসী অতিষ্ঠ ছিল। তাদের সবার বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের ফাঁসি চাই লেখা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর