বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০

দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃত ২০ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ আহ্বান জানান উপদেষ্টা।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।
ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। এ সময় পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে কর্মকর্তাদের অনুরোধ করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়-এ দুর্নাম দূর করতে হবে। মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং, নামের সাথে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এনডিসি এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর