বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আতঙ্ক ছড়াচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’র টিজার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

২০০৭ সালে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘ভুলভুলাইয়া’ মুক্তির পর ঝড় তোলে বক্সঅফিসে। অভিনয়ে দারুণ প্রশংসা কুড়ায় সিনেমার কলাকুশলীরা। এরপর মুক্তি পায় সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। দর্শকদের মন জয় করে এই সিনেমাটিও। এরপর থেকে ‘ভুলভুলাইয়া থ্রি’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।

অবশেষে চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া থ্রি’র টিজার। মুক্তি পেতেই নেটদুনিয়ায় রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে ভিডিওটি। টিজার দেখে বোঝাই যাচ্ছে বক্সঅফিসে কাঁপন ধরাবে এটি।

টিজারে দেখা যায়, শুরুতেই গা ছমছমে পরিবেশে নূপুরের শব্দে গায়ে কাঁটা ধরিয়ে দেন বিদ্যা বালান। অন্যদিকে ‘রুহ বাবা’ রূপে নিজেকে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ানও। রাজপ্রাসাদের অন্দরমহলে ঘটছে একের পর এক ভৌতিক কাণ্ড-কারখানা। রয়েছে অভিশপ্ত এক অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই ‘রুহ বাবা’র আবির্ভাব ঘটে।

‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় এবার বড় চমক নিয়ে আসছেন নির্মাতা অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে আবারও চমক দেখাবেন বিদ্যা প্রথম টিজারেই তার প্রমাণ পাওয়া গেছে।

বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুলভুলাইয়া থ্রি’-তে আরও রয়েছেন তৃপ্তি দিমরি। এ ছাড়া সিনেমায় অতিথি শিল্পী হিসেবে থাকবেন মাধুরী দীক্ষিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর