বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সেরা শাহরুখ খান ও রানি মুখার্জি, পুরস্কার জিতলেন আরও যারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪

অনুষ্ঠিত হয়ে গেল চলতি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড। এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে শাহরুখ খান এবং সেরা অভিনেত্রীর মুকুট জিতলেন রানি মুখার্জি।

এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

এছাড়া মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।

এক নজরে দেখে নেওয়া যাক এ বছর কারা পেলেন পুরস্কার:

সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জাওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর