শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব, জানালেন মমতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৩, ১২:২১

আগের চেয়ে শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ওই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন ও বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেলে বিধানসভা অধিবেশন শেষ করে মমতা পৌঁছে যান উডল্যান্ড হাসপাতালে।

সেখান থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি (বুদ্ধদেব) আমাকে দেখে হাত নেড়েছেন। তাকে দেখে আমার মনে হলো তিনি আগের চেয়ে স্টেবেল আছেন, ভালো আছেন। জ্ঞান আছে। আমার দেখে মনে হলো তিনি অনেকটা সুস্থ হয়েছেন। লাইফসাপোর্ট থেকে তাকে বের করা হয়েছে। বাইপ্যাপ (কৃত্রিম অক্সিজেন) চলছে।  আমি তো চিকিৎসক নই, এর বেশি কিছু বলতে পারব না।

এরপর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো এক চিকিৎসক বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান।

তিনি বলেন, সকাল থেকেই ভেন্টিলেশন থেকে তাকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেবকে। এরপরই তাকে লাইফসাপোর্টে রাখা হয়। প্রথমে ৭০ শতাংশ ও পরে সেই ভেন্টিলেশন ১শ শতাংশ করে দেওয়া হয়। কিন্তু সোমবার অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন।

শনিবার (২৯ জুলাই)  মমতার যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। যদিও প্রথম থেকেই বুদ্ধবাবু স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন মমতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর