বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরও ৪৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৩:২৮

লেবাননের রাজধানী বৈরুতে এখনও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য বৈরুতসহ একাধিক এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪৬ জন লেবানিজ। আহত হয়েছেন ৮৫ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়। হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এর পর থেকে সংঘাতের তীব্রতা বেড়েছে।

গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। সবশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে।

লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার ৯১৯ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৯ হাজার ২১৯ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর