শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ৭ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৭:১০

সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

আবুল কালাম আজাদকে শনিবার গ্রেপ্তারের পর এক যুবদল নেতা নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় বলে আদালত সূত্র জানায়।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় যুবদল নেতা শামীম মিয়াকে হত্যার ঘটনায় এ বছরের ১৪ সেপ্টেম্বর জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী এ মামলা করেন।

মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতা, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং অজ্ঞাত ১২ হাজার জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এ মামলা করা হয়।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আজাদের নাম না থাকলেও তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড প্রার্থনায় তদন্ত কর্মকর্তা বলেন, সাবেক এমপি আজাদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তাই তাকে রিমান্ডে নিয়ে হত্যার গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে হবে এবং এ অপরাধের জন্য দায়ী বাকিদের অবস্থান জানতে হবে।

শনিবার রাজধানীর কলাবাগান থেকে আজাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর