শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পাবিপ্রবি উপাচার্যের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রেস রিলিজ

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের এক সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলি আক্তার ডলি উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সাথে তাৎক্ষণিক একটি সভা ডাকেন। সভায় সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেযারম্যান উপস্থিত ছিলেন।

দুই উপাচার্য দেশে কর্মমুখী শিক্ষা, শিক্ষায় উত্তরাঞ্চলের উন্নয়ন, দুই বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারকের বিষয়ে প্রাথমিক আলোচনা, পাবিপ্রবিতে মাস্টার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে আলোচনা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপরে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রযুক্তি বিনিময়, পাবিপ্রবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল সেন্টার খোলার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, একাডেমিক অবকাঠামোর ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে প্রাথমিক একমত্যে পৌঁছানো। তারা আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, আমাদের প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষিত জনশক্তিকে বিদেশে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে ভোকেশনাল সনদ নিয়ে যেতে পারলে, তারা ভালো কাজের পরিবেশ এবং বেশি অর্থ উপার্জন করতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর