বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইসরায়েলে রকেট হামলা চালাল হিজবুল্লাহ, আহত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৩:৫২

ইসরায়েলের উত্তরের বন্দর শহর হাইফাতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৭ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয়। 

দখলদার ইসরায়েলের পুলিশ এ হামলা ও ১০ জন আহত হওয়ার খবর স্বীকার করেছে।

তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরদারি ক্যামেরার মাধ্যমে হাইফাতে চালানো হিজবুল্লাহর রকেট হামলার ভিডিও করা হয়েছে।

হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহযোদ্ধারা ইফায় ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি ১ ক্ষেপণাস্ত্র ছোড়ে । দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহরটিতে আঘাত হানে এবং আরও পাঁচটি ক্ষেপণান্ত্র তাইবেরিস থেকে ৬৫ দূরে দিয়ে আঘাত হানে।

এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রোববার রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর