বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফান্সে আর্ন্তজাতিক জালাবাদ উৎসব ২০২৪ অনুষ্ঠিত

ইকবাল হোসেন, ফ্রান্স

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৯

ফ্রান্সে আন্তর্জাতিক জালাবাদ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসের ম্যাক্সিন ডরমেট হল রুমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিস পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন প্রবাসে আমাদের সকল কে একত্রিত থাকতে হবে, যাতে আমরা দেশের মানুষের কল্যানে একত্রে কাজ করতে পারি। আমরা দেশের প্রয়োজনে দেশের মানুষের কল্যানে রাজনীতিতেও অংশ গ্রহন করবো। আমাদের মূল লক্ষ্য একটাই। আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই। নতুন প্রযন্ম যাতে প্রযুক্তিতে এগিয়ে থাকে সে ব্যাপারেও আমাদের নজর দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুফিয়া রহমান, মেজর জেনারেল মো: আহসাব উদ্দিন (অব:), এনটিভির সিইও সাবরিনা হোসাইন, সিমার্ট গ্রুপের চেয়ারম্যান ইকবার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার সাইফ উদ্দিন, প্রধান উপদেষ্ঠা সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদ শাহেদ আহমেদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যান সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মঈনুল হক হেলাল। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন কারী আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান আগামী বছর এই উৎসব স্পেন এ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর