বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৪, ১১:২৮

পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে প্রাইভেটকারে তারা পিরোজপুর শহর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

নিহতরা হলেন, মোতালেব (৪৫) ও তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। এছাড়া নিহত অপর চারজন হলেন, শাওন মৃধা (৩২) ও তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল্লাহ (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০)। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর