বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাঙ্গিনা-পাড় হকারদের দখলে

ময়মনসিংহ নগরীতে রাস্তায় বসছে বাজার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৩:৫৮

সঙ্কীর্ণ রাস্তার দুপাশে দোকান দিয়ে সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড় বাড়লে রাস্তায় কার্যক্রম অবরুদ্ধ হয়ে পড়ে যায়। বাজার উঠে গেলে চারপাশে ছড়িয়ে থাকে আবর্জনা আর ময়লা। বিগত ১৬ বছর ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ, তারপরও বাজার নিয়ে জনদূর্ভোগ কমাতে পারেনি কর্তৃপক্ষ। বাজারের অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের অভিযোগের কমতি নেই। এদিকে নগরীরর রাস্তা থেকে এখন বিক্রেতারা সরতে নারাজ।

এই সমস্যার সঙ্গে জুড়েছে রাস্তা দখলের অভিযোগও। বাজার না সরায় রাস্তা সঙ্কীর্ণ হয়ে পড়েছে বলে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন নগরের বাসিন্দারা। তেমনই নতুন বাজার, চরপাড়া রাস্তার একাংশ হকারদের দখলে ।

স্থানীয়দের মতে, রাস্তাগুলো এতটাই সঙ্কীর্ণ, যে ব্যস্ত সময়ে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারে না। ব্যস্ত সময়ে ওই এলাকায় আগুন লাগলে ফায়ারসার্ভিস ঢুকবে কী ভাবে? তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, বছর দুয়েক আগে মেছুয়া বাজারের পাশে একটি মার্কেট এ আগুন লাগার ঘটনার কথা। সে বার ওই এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কার্যত কালঘাম ছুটেছিল পুলিশের। এই প্রেক্ষিতেই নগরের বাসিন্দারা প্রশ্ন তুলছেন, কেন হকারদের সরিয়ে বাজারকে অন্যত্র স্থানান্তরিত করে সমস্যার স্থায়ী সমাধান করতে পারছে না ময়মনসিংহ সিটি কর্পোরেশন?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর