বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি

লক্ষ্মীপুরে ডিজিএম গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪, ১৫:২৪

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে রাতেই লক্ষ্মীপুর সদর থানা পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ওই দিন মো. আরশাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসানকে প্রধান আসামি করে চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই মামলায় ডিজিএম আলী হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, শুক্রবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে আলী হাসানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে সদর থানায় সোপর্দ করে। ওই রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর