বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হতাশার ব্যাটিংয়ের পর মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪, ১৩:১২

জাকের আলি মাঠে নেমেই পড়েছিলেন। অনেক্ষণ ধরে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

কিন্তু ভেতরে ঢোকার পরই জানতে পারেন, মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেছেন আম্পায়াররা। অথচ আট নম্বর ব্যাটার হিসেবে এত দ্রুত নামতে হবে, সেটি হয়তো ভাবেননি অভিষিক্ত এই তরুণ।

মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ‍মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৬ উইকেট হারিয়ে ৬০ রান করেছে বাংলাদেশ।

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কারণ হিসেবে তখন তিনি বলেছিলেন, চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। বাংলাদেশের জন্য সেটি হয়ে গেল প্রথম ঘণ্টাতেই।

শুরুটা হয় সাদমান ইসলামকে দিয়ে। ইনিংসের স্রেফ দ্বিতীয় ওভারেই ‘অপ্রয়োজনীয়’ এক শট খেলেন তিনি। ওয়াইন মুল্ডারের অফ স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথের বল তাড়া করে খেলতে যান। ৪ বলে শূন্য রান করা সাদমানের সেই শটের পরিণতি ছিল দ্বিতীয় স্লিপের ক্যাচ।

মুমিনুল হকের ছয় বলের ইনিংস ছিল বেশ ঘটনাবহুল। মুখোমুখি হওয়া তৃতীয় বলে তাকে এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন করে দক্ষিণ আফ্রিকা। আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে রিভিউ নিলেও হক আই দেখা যায়নি ইন্টারনেট ডাউন থাকায়। পরের বলেই চার হাঁকান তিনি।

কিন্তু এক বল পরই আউট হয়ে যান মুমিনুল। মুল্ডারের দুর্দান্ত এক বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। অধিনায়ক শান্তও হাল ধরতে পারেননি দলের। মুল্ডারেই বিধ্বস্ত হয় বাংলাদেশ। তার বলে ফ্লিক করতে গিয়ে ৭ বলে ৭ রান করে শান্ত ক্যাচ দেন শর্ট মিড অফে দাঁড়ানো মহারাজের হাতে।

অভিজ্ঞ মুশফিকুর রহিম থিতু হওয়ার বার্তা দিয়েও টিকে থাকতে পারেননি। ২০ বলে ১১ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়েছেন তিনি। মুশফিককে ফিরিয়েই টেস্ট ক্যারিয়ারের তিনশ উইকেট পূর্ণ হয় রাবাদার। সবচেয়ে কম বল করে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

৪ উইকেট হারিয়ে ফেলাই মধ্যাহ্নভোজের আগে যথেষ্ট ছিল। কিন্তু বাকি এক ঘণ্টায় আরও দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৩ বলে ১ রান করে রাবাদার বলে আউট হন লিটন দাস। গালিতে দাঁড়িয়ে রীতিমতো উড়ে তার ক্যাচটি নেন স্টাবস।

২৭তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। ২৪ বলে ১৩ রান করে তিনি এলবিডব্লিউ হতেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। একপাশে কেবল টিকে আছেন মাহমুদুল হাসান জয়, ৮৬ বল খেলে ১৬ রান করেছেন তিনি। বাকিরা কেবল আসা-যাওয়ার মিছিলে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর