বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

স্রষ্টাকে ভালোবাসো

সাদিয়া তাসনিম

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১২:১৯

স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই
আমার চেয়ে বেশি ভালোবাসবে',
আমি তাকে'ই তোমার কাছ থেকে
দূরে নিয়ে যাবো
তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন,
'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা'
তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো।
পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে,
তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখো না?
ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।

কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু,
সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই
আবার সবুজ পাতা গজায়,
তুমি কী দেখো না?

তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে,
সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যাবে।
তোমার মন ভেঙে যাবে!

এমনকি তোমার বন্ধুও
শ*ত্রুতে পরিণত হবে,
আর শত্রুও খানিক সময় পরে
পরিণত হবে বন্ধুতে।

যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও
বেশি ভালোবাসতে সেও প্রতারণা করবে!
অথচ সেই মানুষটি তোমার ছাড়া
অনেক ভালো সময় পার করছে!

তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে
মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো,
কিন্তু পরোক্ষণে সেটাই হয়।
সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো।
অথচ তুমি বেঁচে থাকো।
তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়,
তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

তাই তোমার স্রষ্টাকে ভালোবাসো
তোমার জন্য যা কল্যাণকর নয়
তা থেকে স্রষ্টা তোমাকে বিরত রাখবে।

তোমার শখের মানুষটি দেরিতে আসুক
তবুও স্রষ্টাকে ভরসা করো
নিঃসন্দেহে সে তোমার জন্য কল্যাণকর!
তার জন্য অপেক্ষায় থেকো
হঠাৎ একদিন স্রষ্টা তোমাকে খুশি করে দিবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর