বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

হঠাৎ দেখা

মুনমুন চক্রবর্তী

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৮

দীর্ঘ দিন হয়ে গেল দেখা হয়না আমাদের,
হাতে হাত রেখে হয়না হাঁটা,
হয়না আর চোখে চোখে কথা।

আচ্ছা কেমন হবে বলোতো?
হঠাৎ যদি দেখা হয় আমাদের!
দুজন বেশ চমকে যেতাম আর থমকে যেতাম।
উফ! ভাবতেই তো লাগছে আমার বেশ।

ধরো,নিজের বাসায় ঘুমিয়ে আছো তুমি,
এই সবে চোখ বুজেছো।
এমন সময় হঠাৎ যদি আমার হাত রাখি কপালে তোমার,
তুমি কি স্বপ্ন ভেবেই চোখ বন্ধ করে থাকবে?
না কি বাস্তব বুঝে হাতটাকে বুকের মাঝখানে রেখে ধুকপুকানি উপলব্ধি করাবে।

ধরো,বাসায় নেই তুমি
অথচ হুট করেই তোমার বাসায় হাজির হলাম আমি
হঠাৎ করেই তোমার ফোন এল বাসা থেকে
খু্ব জরুরি আসতেই হবে ঘরে।

মনে হাজার আশঙ্কা নিয়ে ঝড়ের বেগে এলে তুমি,
তোমাকে দেখেই বুঝা যাবে স্লাইকোন বয়ে গেছে তোমার উপর।

দরজা খুলেই যদি দেখো সামনে দাঁড়িয়ে আমি,
তুমি কি খুব রাগ করবে এতো দৌঁড়ানোর জন্য?
নাকি অবাক চোখে অপলক তাকিয়ে থাকবে আমার দিকে!

আচ্ছা কেমন হতো বলোতো সত্যিই যদি এমন হতো?
মন্দ হতো না বলো!

এতো কিছু হতে পারে নিয়তির নিয়মে!
আমাদের দেখা কি হতে পারে না এমন করে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর