শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

এক গ্লাস শরবত

কানিজ আমেনা

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ২০:০৯

সুর্যটা যেনো আজ একটু বেশিই উত্তপ্ত,
চল্লিশ ডিগ্রির মতো ভূপৃষ্ঠের তাপমাত্রা!
বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙার প্রস্তুতি,
প্রকৃতির নিছক পালাবদল?

গ্লোবাল ওয়ার্মিং নাকি স্রষ্টার গজব?
প্রাণ হাঁসফাঁস করা এ অবস্হায় হঠাৎ
হাতে এসে ধরা দিলো এক গ্লাস শরবত!

একি কেবলই শরবত
নাকি শারাবান তাহুরা?
নাকি বেহেশতের আবে হায়াত?
এ কোন্ সুধা সঞ্জীবনী?

আমি পান করছি তো করছিই!
পেট ভরে যায় মন ভরে যায় তবু
পানপাত্রের পানীয় তো শেষ হয় না!

মনে পড়ে যায় প্রিয় নবির প্রিয় সাহাবীর
সেই আশ্চর্য ঘটনা।
'হে আবু হুরায়রা, দুধটুকু পান করো।'
'কসম খোদার হে নবি, আর তো পারছি না!'

পাকস্থলী পুর্ণ হলো, পিপাসা দুর হলো
পাত্রে দুধ যে আরো রয়ে গেলো!

সে তো ছিলো নবির মোজেজা।
জানি না আজ আস্বাদন করলাম কোন্ ঘটনা!
হে সদ্য পরিচিত মেজবান, তোমাকে মোবারকবাদ,
অন্তরের অন্তস্হল থেকে ধন্যবাদ।
তোমার এই শরবতে বরকত হোক,
সম্পদে বরকত হোক।
তোমার সন্তান হোক তোমার স্বপ্নের সফল ঠিকানা।
নসিব হোক পরকালে তোমার আবে কাওসার!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর