বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

জীবনের মানে

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪, ১৩:১৯

যে বৃদ্ধ লোকটি পেটের টানে,
ফুটপাতের ঐ রেলিং ঘেঁষে
অল্প কিছু সবজি এনে বসে
বুক ভরা আশা নিয়ে।

হয়তো কেউ কিনবে ওটাই,
চাল কিনে সে ফিরবে ভিটায়।
আশায় তাদের জীবন বাঁচে,
এটাই তার জীবনের মানে।

যে মেয়েটা ফুল বেঁচে,
একটি মালা,একটি গোলাপ।
চোখে তার দারিদ্র্যের প্রলাপ,
ছুটে বেড়ায় এদিক -সেদিক,
কারো যদি হয় একটু দয়া
কিনে নেবে একটি মালা।
একবেলা হবে খাবার যোগাড়,
রুগ্ন মায়ের ওষুধ কেনার।
জীবন কী তা ওরাই জানে,
প্রতিদিন বোঝে জীবনের মানে।

দিনমজুর বা ঘাটের কুলি,
হরহামেশাই আরাম ভুলে
নেমেছে প্রতিযোগিতায়,
বেঁচে থাকার তীব্র লড়াই,
জীবন মানে জানবে ওরাই

যে মেয়েটা প্রতি রাতে
খদ্দের খোঁজে,বধুর সাজে
জীবন কী তা সে-ই জানে,
আঁধার রাতে হাত বদলে।

দুরারোগ্য ব্যাধিতে ভুগে
নিত্যদিন গুনছে প্রহর,
ওপারের ডাক আসবে কবে
স্বজন ছেড়ে যেতে হবে,
জীবন দাম সে-ই জানে
জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর