বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কালিয়াকৈরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৩, ২০:০৫

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনাটি ঘটেছে আজ (০৩ আগষ্ট) শুক্রবার দুপুরে। কিশোর স্থানীয় লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। নিহত হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার লতিফপুর (বাগানবাড়ি) এলাকার ফারুক হোসেনর ছেলে রাইমন হোসেন(১৪)।
 
পরিবার স্বজন , এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানাযায়, কালিয়াকৈর উপজেলার লতিফপুর (বাগানবাড়ি) এলাকায় জালাল আহম্মেদের মাছের খামার (বিলে) দুপুরে এলাকার কয়েকজন কিশোর দল বেঁধে গোসল করতে নামে। সকলে মিলে নৌঁকা দিয়ে লাফালাফি করে গোসল করতে থাকে। গোসলের এক পর্যায়ে কিশোর রাইমন পানিতে লাফ দিয়ে ডুব দিলে আর উপরে উঠে আসেনি। প্রথমে সহপাঠীরা অনেক খুঁজাখুজি করে। সন্ধান না মিললে এলাকাবাসীকে খবর দেয়া হয়। খবর পেয়ে এলাকাবাসী মিলে প্রায় ৩ঘন্টা খুঁজাখুজির পর নৌঁকার নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক লাশটি অনেক পূর্বের মারা গিয়েছে বলে ঘোষণা করেন।
 
পৌরসভার ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ বেগম বলেন, জালাল আহম্মেদের বিলে গোসল করতে গিয়ে ওই কিশোর মারা গিয়েছে। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাফটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর