বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

কিছু কিছু বৃক্ষ

ইসমাত মির্যা

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৩

কিছু কিছু বৃক্ষের স্পর্ধা
আকাশ ছাড়াতে চায়
কিছুদিন কিছু না বলায়
বেড়ে গেছে বাড়;
এতো বেশী ছাড় দেওয়া
ঠিক নয় মোটে
পথে ওরা দাঁড়িয়ে থাকার
অধিকার কোথায় পেলো?

করাতেরা নড়ে চড়ে বসে,
নথি চলে অর্থের জোরে-
নির্ভুল হিসাবমত,
ছায়া কাঁদে মৃত্যুর ভয়ে
ওরা কেউ করদাতা নয়
ছিলো যারা বৃক্ষের
অযাচিত অধিবাসী দখলদার
সব প্রাণী বেআইনি
কেউ হবে গৃহহারা, অনেকে
পড়বে মারা, -যা হয় হবে!

নগদ লাভক্ষতি বিশ্লেষণে
আবেগ মূল্যহীন,
ভালবাসা বাতুলতা বই নয়,
বৃক্ষ ও সংশ্লিষ্ট প্রণীর জীবন
বড়ই হাস্যকর,
ইজারাদারগণ গোটা স্বদেশের
আইনতঃ অধিকারী;
তাঁরা যা চাইবেন শুধু তাই হবে
তাঁদেরই হাতে টেঁকসই স্বাধীনতা-
মানুষ-প্রাণী-বৃক্ষেরা নগণ্য বড়!

ধানমণ্ডি, ঢাকা; ১৭ জানুয়ারি, ২০২৪;
E-mail: mohuamirza@gmail.com


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর