শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

হেমন্তের বিকেলে

কারিমা ফেরদৌসী কেকা 

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১২:৫১

তুমি চলে গেছ-
তোমার আমার দেখা হওয়ার সম্ভাবনা
দুপুরে অন্ধকার নেমে আসার মতোই বিরল
তবে সূর্য গ্রহণে দুপুরও রাত হয়ে যায়
তেমনি যদি কোনোদিন আমাদের দেখা হয়

সেটি যেনো হয় হেমন্তের কোনো বিকেল
দুজনে হেটে যাবো হলুদ পাতা বিছানো পথে
সূর্যের সোনালি আভা এসে পড়বে তোমার চোখে

সেই চোখে আমি আবার খুঁজবো আমাকে
আমাদের সেই হারানো দিনগুলি
যেগুলি এই হেমন্তের বিকেলের মতোই সোনালি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর