শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপদেষ্টা শারমিন মুরশিদ

গণতান্ত্রিক পরিবেশ গড়তে তথ্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১৭:১০

দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে তথ্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বুধবার (৩০ অক্টোবর) সকালে গুলশানে দ্য কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’র বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য তথ্যের অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান তিনি।

১৯৭১ সাল থেকে বাংলাদেশের যুবসমাজ এবং জনগণের ত্যাগের কথা স্মরণ করানোর গুরুত্ব তুলে ধরে শারমিন এস মুরশিদ বলেন, আমাদের জাতি পুনর্গঠনের জন্য আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। গোপনীয়তার সংস্কৃতি পরিবর্তন করে তথ্য প্রকাশকে উৎসাহিত করতে হবে। যখন তথ্য সহজলভ্য হয় না, তখন ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে।

প্রকল্পের গুরুত্ব তুলে ধরে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এ উদ্যোগটি প্রমাণ করে যে, যখন নারীরা তথ্যের অধিকার পায়, তারা শুধু নিজেদের ক্ষমতায়ন করে না, বরং তাদের পরিবারে পরিবর্তনও আনে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে। জেন্ডার বৈষম্য নারীর অধিকার লঙ্ঘন করে এবং এ প্রকল্পটি তথ্যের অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগ করে দিয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তথ্যের অধিকার আইন এমন একটি আইন, যা নাগরিকদের সমাজে অর্থবহ অংশ নেওয়ার সুযোগ দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর