বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে পুকুরে মিলল নারী-শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৫:২৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকায় একটি পুকুর থেকে এক নারী ও শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশু ছেলের আড়াই বছর।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম জানান, মৌচাক কলাবাধা এলাকায় নজরুল ইসলামের পুকুরে ওই নারী ও শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর