শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ নাঈম ইসলাম, গুারুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৪:৫৬

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১১টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ওসি গোলাম সারওয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল রানা, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সমবায়ী উদ্যোক্তা গোলাপী খাতুন, ব্লাড ডোনার এসোসিয়েশনের সৈকত হোসেন শুভ, আত্রাই নদী ও রাবারড্যাম সমবায় সমিতির সভাপতি মঈনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ফিরোজ আহমেদ।

সমবায় কর্তকর্তা জানান, গত ৫ বছরে ১১৭টি সমবায় সমিতি গঠণ করা হয়েছে। এতে ৬ হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষ সদস্য কাজ করছেন। প্রশিক্ষণ নিয়েছেন ৬০০ জন। এদের ৪০০ জন নারী এবং তার মধ্যে ২০০ জনই তালাকপ্রাপ্ত। তাছাড়া উপজেলার ৪টি মহিলা সংগঠন আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সঞ্চয় পুঁজি গঠণ করে তারা এখন স্বনির্ভরের পথে। তাদের সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউএনও সালমা আক্তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর