বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৬:৩৯

সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেলস্টেশনের প্রবেশপথের ছাদ ধসে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অন্তত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোভি সাদ শহরের ওই রেলস্টেশনটির ৩৫ মিটার দৈর্ঘ্যের ছাদটি ধসে পড়ে।

দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে কাজ শুরু করেছেন এবং এ কাজে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮০ জন উদ্ধারকর্মে কর্মরত আছেন, যারা ধ্বংসস্তূপ অপসারণ করছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক বলেছেন, এটি অত্যন্ত কঠিন একটি উদ্ধার অভিযান। অভিযান কয়েক ঘণ্টা স্থায়ী হবে। আমাদের বেশ কয়েকটি শহর থেকে প্রায় ৮০ জন উদ্ধারকারী কাজ করছে, সেখানে এবং তাদের সঙ্গে ভারী যন্ত্রপাতি রয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর