বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

সাদা কাপড়

ফেরদৌসী আখতার আঁখি

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৮:৪২

রংবে রঙের কাপড় কত যাচাই বাছাই করে
মনের রঙে রঙিন কাপড় কিনে নেই সকলে।
হায় বিধাতা বিধান হলো পড়বো সাদা কাপড়
মাথা থেকে পা অবধি মুড়িয়ে থাকবে দেহ।

যখন আমি চলে যাব শেষ ঠিকানাতে,
থাকবে সবাই প্রিয় স্বজন প্রিয় আঙিনাতে।
শেষ ঠিকানায় একাই আমার হবে যে থাকতে
কেউ জানবে না কেমন আছি মাটির ভিতরে।

যোগ বিয়োগের এই পৃথিবী, খেলার একটা মাঠ
যেখানেই যে থাকো মানুষ নিয়ে যত ঠাট,
চলে যেতে হবেই হবে এখন কিংবা তখন।

এত রঙ আর এত বাতাস এত আলোর ফানুস
সাদা কাপড় গায় জড়িয়ে যেতে হবে মানুষ।
অন্ধকার সেই মাটির ঘর,নির্দিষ্ট কবরখানা
জ্বলবে আলো সেই ঘরেতে,থাকলে ভাল আমলনামা।

কে জানে কি আছে আমার আমল নামাতে
অন্ধকার না আলো জ্বলবে,শেষ ঘরেতে।
মালিক তুমি সবই জান ভাবনা আমার নাই
তুমি আমার সব ভরসা, যা চাইবে হবে তাই।
এত্তো এত্তো রঙিন কাপড়, পরে থাকবে সব
সাদা কাপড় শুধুই তখন ঢাকবে আমার শব।

কি আজব সৃস্টি দুনিয়া তোমার,
সারাক্ষণ ই আশার ভেতর করছি বসবাস।
এটা নাই যে,সেটা নাই যে এটা লাগবে
সেটা লাগবে কত্তো অভিলাষ।

চাই আরো চাই, যতটুকু পাই,আরো আরো চাই
কত চাওয়া পাওয়া, কত স্বপ্ন, উচ্ছ্বাস ভরা মন
সব ছেড়ে ছুড়ে শুধু ই নেয়া যে সাদা কাপড়ের কাফন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর