শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৩

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের পেছনে হারের ক্লান্তি।

আফগানিস্তানের জন্য তাদের চেনা আঙিনা। দুই দলের জন্যই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করার সুযোগ।

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।

টেস্ট ক্রিকেটে বেশ কঠিন সময়ই পার করছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে তারা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট ৬টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজে তিনটি, এরপর বাকি তিনটি খেলবে ওয়েস্ট ইন্ডিজে।

আফগানিস্তানের বিপক্ষে সবমিলিয়ে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা স্বস্তিতেই আছে শান্তর দল। যদিও আফগানরা খেলবে নিজেদের চেনা মাঠে।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর