শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিলেটে শুটার আনসারসহ দুজন আটক

শাহান আহমেদ চৌধুরী, সিলেট

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৮:২৯

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

তাদের একটি টিম মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল দৈনিক নাগরিক সংবাদ কে জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে।

৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন। গ্রেফতারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-৯।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর