বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

মাহেন্দ্রক্ষণ

কাশফিয়া নাহিয়ান

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৯:৪০

তুমি কি বোঝো না
আমিই তোমার সূচনা
তুমি কি বোঝো না
আমিই তোমার উপসংহার।

তুমি কি বোঝো না
আমিই আছি তোমার চিন্তাধারায়
আমিই মিশে আছি তোমার শয়নে স্বপনে ধ্যানধারণায়
তুমি কি বোঝো না
আমারই স্পর্শে পাও তুমি পূর্ণতা

আমি না থাকলে তোমার উপর ভর করে শূন্যতা
তুমি কি বোঝো না
আমিই তোমার জন্য সাজাই ঘর
আবার আমিই আনতে পারি কালবৈশাখী ঝড়
তুমি কি বোঝো না
আমিই আছি তোমার হৃদয়ের গভীরে

আমারই নৌকা বার বার আসতে চায় তোমার মনের তীরে
তুমি কি বোঝো না
আমিই থাকি তোমার প্রার্থনায়
আমিই আছি তোমার প্রেরণায়

তুমি কি বোঝো না
আমিই তোমার প্রিয়দর্শিনী
আমিই তোমার মনোহরিণী
তুমি কি বোঝো না
আমিই তোমার এক ঝলক দমকা হাওয়া
আমিই তোমার সেই কাঙ্খিত চাওয়া

এত অবুঝ হলে কি করে চলবে?
কখনও না কখনও তো আমায় ভালোবাসি বলবে
এক বিষণ্ণ সুখ আছে এই অপেক্ষায়
দিন গুণছি সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর