শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৫:০৫

সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ মো. রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (৯ নভেম্বর) উপজেলার গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মো. হরমুজের নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার পথে মো. রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক রাশেদুলকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর