শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কিশোরগঞ্জে ১১ গুণীকে সংবর্ধনা  দিয়েছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ

কিশোরগন্জ প্রতিনিধি

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪, ১৯:৪৪

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে ১৪ তম ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে পা হারানো শিক্ষাথী হাফেজ মাও.জুনাইদ আহাম্মদসহ ১১ গুণীকে সংবর্ধনা দিয়েছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার। ইতিহাসের সংরক্ষণ করবো, বৈষম্যহীন সমাজ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে ্এ সম্মাননা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সহায়তায় অনুষ্ঠানের শুরুতে ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ আঞ্চলিক ইতিহাস উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ইউনিয়নের প্রয়াতদের স্মরণে দুয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। দিবসের শুভ উদ্বোধন করেন মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফজলুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিনন্দ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো: আতিকুর রহমান গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: রেজাউল হাবীব রেজা, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক কবীর, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি শফিক কবীর, সাবেক ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল, বিশিষ্ট ঠিকাদার মো: আতাউর রহমান বাচ্চু, ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ভুইয়া, ইউপি সদস্য কামাল উদ্দিন, কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান চান মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল,মাও.শফিকুল ইসলাম শাহজাহান, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন প্রমুখ।

পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় মাও.জুনাইদ আহম্মদ, ধর্ম ও শিক্ষা ক্ষেত্রে উপাধ্যক্ষ মাও.আ.কদ্দুছ,বহু দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় মাও.আলী হোসেন, ব্যাংকিংয়ে ও সমাজসেবায় মো: ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ইতিহাস সংরক্ষণে মো: রেজাউল হাবীব রেজা,মহিনন্দের সাহিত্য সংস্কৃতি ও সাংগঠনিকভাবে মো: আজিজুর রহমান,মহিনন্দের ইতিহাসসহ সাংবাদিকতায় মো: আবুল কাশেম,জেলার আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য রক্ষায় ও যুব কার্যক্রমের ক্ষেত্রে  মো: আমিনুল হক সাদী, কিন্ডার গার্টেন শিক্ষা কার্যক্রমে শাহ মোহাম্মদ শামসুল আলম বাবুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ পাঠাগারের দায়িত্বশীলগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর