বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ১৩৭ রোগী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৩:০৪

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়না বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ জন রোগী।

সোমবার (৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ময়না বেগমের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। সে ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছে ৬ রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুইজন এবং মাগুরা জেলার একজন। বর্তমানে হাসপাতালটিতে ১৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।

তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৭৮ জন। এরমধ্যে ১ হাজার ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর