বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিলেটের গোলাপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে  নির্যাতনের অভিযোগ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৩

সিলেটের গোলাপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ফাহিম নামের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সুত্রে জানা যায় ফাহিম ও তার পরিবার অত্যান্ত লোভী প্রকৃতির লোক, যৌতুকের অভিযোগে ইতিপূর্বে ফাহিম ও তার পরিবারের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  

ফাহিম ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ের কথা গোপন করে  মৌলভীবাজার জেলার সদর উপজেলার হিলালপুর গ্রামের দরিদ্র ছনর মিয়ার কন্যা কুমারী নার্গিস আক্তারকে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা মোহরানায় দ্বিতীয় বিয়ে করে । বিয়ের পর নার্গিস জানতে পারে তাহার আরেক স্ত্রী আছে। গত ২৮ অক্টোবর যৌতুকের জন্য ফাহিম ও তার পরিবারের অন্যান্যরা মিলে নার্গিসকে শারীরিকভাবে মারপিট করে, এরপর সে মৌলভীবাজার ২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেয়। বতমানে সে বাবার বাড়ীতে অবস্থান করছে। এব্যপারে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে। 

ইতিপূর্বে ১ম স্ত্রী তানজিনা গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানা পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে গত ২২ -০৫-২০২৪ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ০৩)  এর ১১ (ক)৩০ অভিযোগ রেকর্ড করে, মামলা নং ২০/৮৭।  (পিআর)

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর