শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

নৌকাতেই বসবাস

মোঃ উজির আলী

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৯:২০

নদীর কিনারে বাসা ছিল আমার
ছিল সুখের সংসার,
বাচ্চাদের নিয়ে বেশ ভালো ছিলাম ছিলনা কোনো হা-হা-কার।
মনুষ্যজাতির হাতে ধরা পড়লাম রইল না আর বাসা,
গর্ত ফেলে নৌকায় উঠলাম শেষ হলো সব আশা।

নিজ বাসায় স্বাধীনতা ছিল খেতাম ইচ্ছে মত মাছ,
জেলের নৌকায় এখন আমার গলায় ঝোলে ফাঁস।
আমায় দিয়ে জেলেরা এখন ইনকাম করে প্রচুর টাকা,
নিস্তার নাই তাদের খ্যাপলা মাছ ছাড়া উঠলে ফাঁকা।

নৌকার উপর বাসা আমার নৌকাতেই বসবাস,
প্রতিদিন মানুষ আমায় দেখতে আসে নিয়ে মালিকের পাশ।
সারাদিন থাকি নৌকার উপর সারারাত নদীতে,
মাছ তাড়িয়ে খ্যাপলায় দিলেও আমি পায়না ভালো মাছ খেতে।

আমায় দিয়ে অনেক মাছ ধরে জেলে তুষ্ট করে হিয়া,
আমার জন্য বাজার থেকে কিনে পচা পুটি আর তেলাপিয়া ।
ঘনঘন বাচ্চা দিলেও কিছুদিন পর বাসা হয়ে যায় ফাকা,
আমার ছানা বিক্রি করে জেলে পায় অনেক টাকা।

চিন্তনা কেউ অজপাড়ার ঐ গোবরা জেলে পাড়া,
দেশ পেরিয়ে বিদেশিরা ও এখন খোজে কোথায় দাইড়ে পাড়া।
নামটি আমার ভোঁদড়, ডাকে দাইড়ে বলে,
আমায় নিয়ে অনেকে আবার ছড়া,গান-কবিতা বলে।

আমায় দিয়ে জীবিকা চালিয়ে জেলেরা গড়েছে ইতিহাস,
পরাধীনতার শিকল পরা আমার নৌকাতেই বসবাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর