বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অক্টোবরে সড়কে ঝরেছে ৩৭৭ প্রাণ: বিআরটিএ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৩

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় ৩৭৭ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৪১৫ জন।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে মোটরকা/জিপ দুর্ঘটনায় ৯ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকাপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৭৯ জন রয়েছেন।

বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রয়েছেন।

বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা করা হয়েছে বলে জানায় বিআরটিএ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর