শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১০:২১

টাঙ্গাইলের মধুপু‌রে বাস ও পিকআপভ্যান সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোর স‌া‌ড়ে ৫টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

তারা সবাই পিকআপভ্যানে ছিল। তবে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌সেল আহ‌ম্মেদ ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হন।

প‌রে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানে থাকা আরও দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর