বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আইন উপদেষ্টা

কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৪

কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিইয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক।

তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে, সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতই হবে।

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে তিতুমীর কলেজে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রমও।

এরই মধ্যে সরকার দাবি না মানলে বুধবার (২০ নভেম্বর) থেকে আবারও সড়ক ও রেলপথ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির নাম তারা দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।

উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর