শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

স্বীকার

মোঃ রহমত আলী

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১১:৩৭

ফকিরের ঝুলিতে রাজার আহার
পাগলের বুলিতে নবাবী বাহার
বাউলের সুর কলিতে দরদ কাহার
হাকিমের হুকুমে ইনসাফ দেখার
পাগল-টা-ও হেসেছিল কিছু বুঝে আর
ভিখারী-ও মহাখুশি শুনে সেই দরবার
শিকারি হলো শিকার ইনসাফে আবার
দুনিয়া ঘোরে সকাল-সন্ধ্যা করতে বাধ্য স্বীকার

ভিখারী-ও ভিখ করলে দান
হেসে-কেঁদে-রেগে খোদ রাজার খাজানায়
পাগলা-ও বাহানা বানাতে নিরুপায়
বাউলের সুর মিতালীতে নব-নতুন উপায়
পাগল-ও নেচে-নেচে দফায়-দফায় গায়
সূর্য উঠতে উঠতে রাজ্যে রাজার বাহাদুরি
ডুবতে ডুবতে সুরজ রাজা-ও ফকির রুপি
লীলাখেলা সব এক তারই কুদরত

ভিখারী হলো রাজার রাজা বড় প্রজা
পাগলার দুনিয়া একা রাত-দিনের রাজা
বাউল গায় স্বাধীন মনে মনের সুখে-দুখে
আজি শেষ রাত বাজিমাত সবাই জেগে দেখে
রাজার-রাজা বাদশার-বাদশা হাকিমের-হাকিম
সবার সৃষ্টিকর্তা দুজাহানের মালিক
এক আল্লাহ রাব্বুল আলামিন
আজ বিচার দিবসের ইনসাফের এক হাকিম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর