শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

সেই মেয়েটি

অর্পিতা ঐশ্বর্য

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:২২

কোথাও যেন নেই কোলাহল,
সুখ নেই শুধু আছে মিথ্যে মায়ার জাল
আছে শুধু কিছু আবছা অন্ধকার,
নিস্তব্ধ শহরতলির ল্যাম্পপোস্টে
একটা মেয়ের নিখোঁজ হওয়ার গল্প গেছে রটে ,

সেই মেয়েটা ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে আছে একা
ক্লান্তিহীন শ্রান্তিহীন সেই মেয়েটা ,
এখন স্তব্ধ সময়, নিঃশব্দ রাত
জোনাকিগুলো ; ঝিঁ ঝিঁ করে ডাকতে ডাকতে ক্লান্ত
সেই মেয়েটা আজ হয়ে গেছে শান্ত ।

সে যেন নিজেই নিঃসঙ্গতার চিহ্ন
আঘাত পেতে পেতে হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন ।

রাতের শেষ ট্রেনটা ও চলে গেছে তখন
সেই মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে যখন,
সুখ বুঝি এই অন্ধকার কুঠুরি,
সবটাই যেন মায়ার জালে বন্দি।

এই পথের শুরু আর শেষ তার জানা নেই ,
আজ যেন মনে তার কোন ভয় নেই ।

একটুকরো সুখের আশায় করতে চায় সন্ধি…
ল্যাম্পপোস্টের আলোতে সেই মেয়েটা যেন আজ বন্দি ,

সুখগুলো সব হারিয়েছে সে অন্ধকারে
তবুও জানতে চায় এ মন, এভাবে কি সুখ পেল সে ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর