বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাকৃবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি বাকৃবি

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক সভা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সভাটি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ গোলাম রাব্বানী, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, 'মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বাকৃবি প্রশাসন। কেবল শিক্ষার্থী ভর্তি নয়, শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট আমরা বাধ্যতামূলক করবো। বিশ্ববিদ্যালয়ে মাদকের কোন স্থান নেই।'

মাদকাসক্তির কারণ, মাদকাসক্তির সামাজিক কুফল-প্রভাব, মাদক সেবনের শাস্তি, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানান দিক আলোচনা করে বিভিন্ন ডকুমেন্টারি ও স্লাইড প্রদর্শন করেন ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, 'মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ম। কিশোর এবং তরুণদের মধ্যে মাদকে আসক্তের পরিমাণ অত্যধিক, যাদের বয়স ১৫ থেকে ৩০ এর মাঝে (গড় বয়স ২২)। তাই আমরা এসেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই ভয়ঙ্কর মাদকের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন।' এসময় উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ডিআইজি।

পুলিশ সুপার জনাব মো. আজিজুল ইসলাম বলেন, 'মাদক সেবনকারী, মাদক চালানকারী, মাদক উৎপাদনকারী, মাদক ব্যবসায়ী ও ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।'

এছাড়া সভায় উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জোর দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর