শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল‍্যাহ, সাধারণ সম্পাদক মমিনুল হক

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৭:১১

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ‍নভেম্বর) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার এই দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আগামী ২০২৪-২৬ সেশনের জন‍্য জেলা সভাপতি নির্বাচিত হন মমিন উল‍্যাহ পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাষ্টার মমিনুল হক।

জেলা সভাপতি মমিন উল‍্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ‍ডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর জেলা আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

জেলা সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হকের পরিচালনায় উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, জেলা সহ-সভাপতি আবুল খায়ের মিয়া। উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, লক্ষ্মীপুর শহর সভাপতি এ‍ডভোকেট মঞ্জুরুল আলম মিরনসহ শাখা দায়িত্বশীল ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ‍ডভোকেট আতিকুর রহমান বলেন, দেশে যত পেশা আছে সব পেশায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে। কোনে পেশায় যেন শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে ফেডারেশনের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি। শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর