বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৫

আগামী ২৯ নভেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে। এতে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছে।

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে লাল-সবুজের দেশটি ‘এ’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

এর আগে, এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

এই ১৪ সদস্যের দলের বাইরেও ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে।

তারা হলেন– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।

এদিকে, এশিয়া কাপের প্রস্তুতি জানিয়ে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। তিন-চার মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি। ম্যানেজমেন্ট, খেলোয়াড় আমাদের সম্পর্কটা বেশ ভালো। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার চেষ্টা করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর