শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

অনিয়মের মিছিল

সাবিরুল ইসলাম সাদ

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৬:০৮

রাত্রি যদি জানতো কভু রাত্রি জাগার সুখ
দিনের আলোও ভুলে যেত সেই রঙিন আলোর মুখ।
দূরত্ব কখনও টের পেতো যদি কাছে আসার মর্ম
সবটুকুই মুছে যেতো আর ফিরে পেতো সেই ধর্ম।
বিচ্ছেদ যদি বুঝতে পারতো পূর্ণতার ঐ প্রাপ্তি
সব বিরহ মুছে যেত আর কমে যেত সব ব্যাপ্তি।


দৃষ্টিবান যদি বুঝতো কখনও দৃষ্টিহীনের দৃষ্টি
চক্ষু বুজলে অন্য এক স্বর্গ আহা এ কি সৃষ্টি!
সত্য কি জানে না যে মিথ্যে ছাড়া সেও মূল্যহীন
জীবন যদি বুঝে যেতো সে হলো মৃত্যু থেকে নেওয়া ঋণ
ঘৃণার জড়তা মুছে যেতো পেলে ভালোবাসার ছোঁয়া
অভিমান যদি শিখতে পারতো নিঃসংকোচে ক্ষমা চাওয়া।


এ শহর জানতো যদি এখানে প্রেমে পড়া বারণ
নিজেই নিজের রূপ বদলানোর এটাই একমাত্র কারণ।
বাস্তবতা বুঝতো যদি সুন্দর তো শুধুই কল্পনা
নানান রঙে এঁকে নিতো মনের গভীরে থাকা আল্পনা।
সুসময় যদি বুঝতে পারতো দুঃসময় কারে কয়
সময় তাহলে থমকে দাঁড়াতো যদি একটু করুণা হয়।


ব্যাথারা যদি টের পেয়ে যায় উপশমের প্রয়োজন
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হতে চাইতো শুধু মন।
নীরবতা যদি জানতে পারতো মুখে হাসির অভিনয়
তার পেছনে কত বিষন্নতা লুকিয়ে সে যদি বুঝতো হায়!
বইয়ের শেষের লেখাগুলো জানতো যদি শেষ থেকে শুরু হয়


শেষটাকেই খুঁজতো শুধু লেখাগুলো মোটেই নির্জীব নয়।
দুর্বলরা জানতো যদি তাদের হাড়গুলোতে কত জোর
নিজেদের কখনও নিচু ভাবতো না নয় তারা কমজোর।
নিয়মের বেরিকেট জানতো যদি বেঁধে রেখে দেওয়া সাজা
অনিয়মগুলো শিখিয়ে দিতো কাকে বলে মরা বাঁচা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর