শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৩

ব্রাজিলে অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দেশটির উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্গম পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

অ্যালাগোস রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাস খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

অ্যালাগোস রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর