বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিলেটে বিজিবির হাতে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

শাহান আহমেদ চৌধুরী

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৪

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় দেড় কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ও আগের দিন সোমবার অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ও সোমবার সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়।এসময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সুপারি জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ইজিবাইক ও কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি।জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর