বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

ঝরাপাতার বেদনা

ইরফান মাহমুদ 

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৮

ঝরাপাতা বলে, “আমি কি বৃথা?
জীবন কি তবে কেবলই ব্যথা?
শাখার মমতায় লুকিয়েছিলাম,
হিমেল বাতাসে ভর করেছিলাম।”
 
কালের টানে ভেঙে যায় বন্ধন,
ছিটকে পড়ি মৃত মাটির গন্ধে।
যেখানে একদিন ছিল কুসুমিত ডাল,
আজ সেখানে আমি শুধুই পতনের পাল।
 
ঝড়ের আহ্বানে কেঁপে উঠি আমি,
বাতাসে হারাই আমার অন্তরভুমি।
পদতলে পড়ে, চূর্ণ হয়ে যাই,
তবু মনে রাখি, একদিন আমিও ছিলাম ঠাঁই।
 
ঝরাপাতার বেদনা কেউ বোঝে না,
তার কান্না ঢাকা পড়ে মাটির বুকে জড়ানো।
তবু সে জানে, মৃত্যুর শেষে শুরু,
নতুন পাতায় ফুটবে আবার আলো।
 
ঝরাপাতা তাই বলে, “আমি নয় ক্ষণিক,
আমার বেদনায় লুকায় চিরন্তন ইতিহাসের দিক।
জীবন-মৃত্যুর মাঝে এই যে আমার গান,
পতনে মেলে  পুনর্জন্মের প্রাণ।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর