শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

কিসের ভয়

মোহাম্মদ ইয়াছিন

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

তুমি বলেছিলে চাঁদকে ভালোবাসো

কিন্তু জ্যোৎস্নার আলোয় নিজেকে লুকিয়ে রাখো।

তুমি বলেছিলে বৃষ্টিকে ভালোবাসো,

কিন্তু ছাতার গহিনে নিজেকে লুকিয়ে রাখো।

 

তুমি বলেছিলে সূর্যের আলোকে ভালোবাসো,

কিন্তু অমাবস্যার আড়ালে নিজেকে লুকিয়ে রাখো।

তুমি বলেছিলে নম্রতা কুড়াবে,

কিন্তু লোক ভয়ে আজ সভ্য ছেলে।

 

তুমি বলেছিলে বৃদ্ধাশ্রম চিনবে না,

আজ সেখানে আত্মীয়ের আনাগনা।

তুমি বলেছিলে নেলসন ম্যান্ডেলা হবে,

কিন্তু কৃষ্ণাঙ্গকে বিয়ে করা যাবে না।

তুমি বলেছিলে সাদা গোলাপ হবে,

কিন্তু রক্তজবা ছাড়া গোসল হয় না।

 

তুমি বলেছিলে অন্যায়ের বিরুদ্ধে দেয়াল হবে,

কিন্তু তুমিতো মাটিতে মিশে যাওয়া ঘাস।

ভুলে গেছ তোমার উত্তরসূরীর কথা,

ভুলে গেছ মুসলিম বীর কাসিমের কথা,

 

ভুলে গেছ জাতির কথা,

ভুলে গেছ তোমার নীড়ের কথা,

তাইতো তুমি আজ অপয়ে!

সেটা কিসের ভয়ে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর