শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৮

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর পরিবারকে আট লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রত্যেক পরিবারের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদের হাতে চেক হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের সব ধরনের ফি মওকুফ করেছি। যদিও এটি তাদের ত্যাগের কাছে অত্যন্ত নগণ্য। দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজের প্রতি কোনো সরকার কত নির্মম হতে পারে, বিগত ফ্যাসিস্ট সরকার তা দেখিয়েছে।

তিন কলেজের অস্থিরতার বিষয়ে তিনি বলেন, রাস্তায় অযৌক্তিক আন্দোলনকারীদের কতজন ছাত্র আর কতজন অছাত্র তা চিহ্নিত করা প্রয়োজন।

গতকালের ঘটনায় শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের শহীদদের যেন ভুলে না যাই, এজন্য কলেজে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতি কর্নার করা হবে।

তিনি বলেন, দুই হাজার তাজা প্রাণ এবং অসংখ্য আহত যোদ্ধাদের অঙ্গহানির বিনিময়ে আমাদের স্বৈরাচার শাসকের পতন ঘটেছে। আমাদের অভ্যুত্থানের গল্পগুলো বিশ্বের বিভিন্ন দেশ তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আমরা যেন তাদের ভুলে না যাই, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই-আগস্টের গণহত্যার গল্প পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর