বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

চোখের গভীরে কষ্টের বন্দর

কাজী রাশেদ

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:৫১

বিষন্ন একলা আকাশের একাকিত্ব
দেখার অবসরে,
চোখের মাঝে দেখি বেদনার ছায়া,
অজানা অচেনা উচ্ছল হাসির ছবিতে
লুকানো যায় নি কষ্টের বোবা কান্না,
তবুও প্রকাশিত এক সুখের অলীক মায়াজাল,

সুখের মিথ্যে অভিনয়।

 

মানুষের সবচেয়ে বড়ো বন্ধু মুখের হাসি,
কষ্টের নোনা জল আর
বিনিদ্র রাতের অবকাশ,
সেসব সাথে নিয়ে,
সংসারের নানান ঝুট ঝামেলায়,
ভুলে থাকা নিজস্ব সুখ দুঃখ,
বড়ো সহজেই করেছো আপন,
নিয়েছো মানিয়ে,
মেনে নেওয়ার কঠিন বাস্তবতা।

 

এমন কষ্টের সীমাহীন সুমদ্রে
নিত্য তোমার অবগাহন,
মনোজগতে হানা দেয় বারবার,
খুঁজে ফেরা হাসির আড়ালে লুকিয়ে রাখা
কষ্টের আদিগন্ত ইতিহাস,
চোখের গভীরে বেদনার কালো ছায়া,
বুকের গভীরে জমিয়ে রাখা কষ্টের পাহাড়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর